বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছাবার একটি নিবেদিত কাফেলা। ১৯৭৭ সালের ৬ ই ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্রশিবিরের যাত্রা শুরু হবার পর ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে শিবির কর্মীদের নিরলস পরিশ্রম সংগঠনটিকে আজ এদেশের ছাত্রসমাজের একটা বড় অংশের প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত করেছে। ছাত্রদের সফল ছাত্রজীবন পরিচালনা ও চরিত্র গঠন বিষয়ে ছাত্রশিবিরের দরদ ও আন্তরিকতাপূর্ণ অভিভাবকত্বের কারণে ইসলামী ছাত্রশিবির আজ স্থান করে নিচ্ছে ছাত্রদের হৃদয়ে। শিক্ষাঙ্গনের সংঘাত-সংঘর্ষ ও বিশৃঙ্খলার পরিবেশ থেকেই ইসলামী ছাত্রশিবির ক্রমবর্ধমান হারে বের করে আনছে দেশের জন্যে সৎ ও যোগ্য ভাবী নাগরিক। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এবং সহজ-সরল-সংগ্রামী মানুষ অধ্যুষিত আমাদের এই প্রিয় বাংলাদেশে সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিমান দেশ গড়ার সবকিছুই আছে, অভাব শুধু এই সুযোগ কাজে লাগাবার মতো সৎ ও যোগ্য মানুষের। ইসলামী ছাত্রশিবির এ ধরনের মানুষ তৈরিরই একটি গৌরবময় রিসোর্স সেন্টার।

ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলন নেতা নির্বাচনসহ পেছনের অভিজ্ঞতার দিকে তাকিয়ে ভবিষ্যতের পথ বিনির্মাণ করে থাকে। তাই সদস্য সম্মেলন তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের গুরুত্বপূর্ণ এই সদস্য সম্মেলনের আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

(মতিউর রহমান নিজামী)
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

সাবেক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার